
ছোট বোনকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় আব্দুল মান্নান (৩৩)নামে এক যুবকের প্রাণহানীর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে মহাদেবপুর-নিয়ামতপুর সড়কে বাগডোব এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গুরুত্বর আহত মান্নানের ছোট বোন ইতি খাতুনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। হতাহতদের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামে। তাদের বাবার নাম ইদ্রিস আলী।
নিহতের বন্ধু সেলিম রেজা জানান, নিহত আব্দুল মান্নান এসএসএস নামে একটি বেসরকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে যশোহর জেলায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বাড়িতে আসেন। শুক্রবার সকালে ছোট বোন ইতি খাতুনকে শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে পৌছে দিতে মোটর সাইকেলযোগে নওগাঁ শহরে যাচ্ছিলো। পথে বাগডোব দিলজাওনের মোড়ে দ্রুতগামী একটি মিনি ট্রাক তাদের চাপা দিয়ে চালক হেল্পার পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নান। দুমড়ে মুচরে যায় তাদের মোটর বাইক। গুরুত্বর আহত ইতি খাতুনকে উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার পর খবর দিলে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানের মরদেহ হেফাজতে নেয়। একইসাথে দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও মিনি ট্রাকটি জব্দ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কে যানবাহনগুলো অনিয়ন্ত্রিত গতি চলার কারনে প্রায়ই দূর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন তারা।
মহাদেবপুর থানার ওসি রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় প্রাণহানীর ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্বজনরা থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। ট্রাকের পলাতক চালক ও হেল্পারকে আটকের চেষ্টা চলছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...