
গেল ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং দোলপূজা উপলক্ষে ভারতে সরকারী ছুটির কারণে ২দিন দু’দেশের মধ্যে পণ্য আদান-প্রদান বন্ধ ছিল। ছুটি শেষে বুধবার ২৭ মার্চ সকাল থেকে পূণরায় সচল হয়েছে বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠা নামা। তবে,দু’দিন পণ্য আদান-প্রদান বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচলে স্বাভাবিক ছিল। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা নিয়মিত আসা-যাওয়া করতে পেরেছে। বন্দর ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। ফলে, বুধবার সকাল থেকে পুরোদমে আবারও চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, “এ পথে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে”।
এ ব্যাপারে বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ২ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী