
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুন করেছে সন্ত্রাসীরা।
রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহিন একজন ব্যবসায়ী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাচাতো ভাই মোহাম্মদ বেলাল হোসেন।
নিহত মোহাম্মদ মহিন উদ্দিন নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউপির উত্তর মানিক পুর পাটোয়ারী বাড়ির মোহাম্মদ হোসেন ভূইয়ার বড় ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে মহিন উদ্দিন সবার বড়।
ঘটনার বিবরণে জানা যায়, মহিন তার গর্ভবতী স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে জোহান্সবার্গের ফোর্ডসবার্গ রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় গেলেই হত্যাকাণ্ডের শিকার হন। মহিনের গাড়ি গেটের সামনে আসতেই ওৎপেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন মারা যান। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তাদের গাড়িতে থাকা দুই সন্তান।
কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড তা এখনো যানা যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...