
জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৭ টায় ভাদসা এলাকায় পৌঁছালে তাদেরকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃরা হলেন, জয়পুরহাট সদর উপজেলাধীন
পন্ডিতপুর এলাকার রমজান আলীর ছেলে কিশোর গ্যাং লিডার মোঃ রাব্বি হোসেন (২১), ভাদসা বামনপাড়ার পরিমল চন্দ্রের ছেলে প্রিয় সৌরভ (২০) ও পাবর্তীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে রিসাদ হোসেন (২১)।
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃতদের জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...