ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ , ১১ মার্চ ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মনবাড়িয়া সদরে ঘাটুরাতে রমজান উপলক্ষে ১২০টি কর্মহীন, মধ্যবিক্ত পরিবারের মাঝে রোজার ইফতার উপহার সামগ্রী বিতরন করেন ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশন।

গত রবিবার (১০ মার্চ ) ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটুরায় ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশনের সহায়তার রোজার ইফতার উপহার সামগ্রী বিতরন করা হয় সে সময় উপস্তিত সংগঠনের একজন সদস্য জানান, যে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে অনেক পরিবার রয়েছে যারা কোনরকম খেয়ে পড়ে বেঁচে আছেন।

তাদের প্রয়োজনীয় ইফতার সামগ্রী কিনার সমর্থন নেই। তেমন কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বর্তমান পরিস্তিতে কর্মহীন, মধ্যবিক্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী মুরি, খেজুর, ছানা বুট, ডাল, আলু, পিঁয়াজ,তৈল সহ নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরন করা হয়।

জানা যায় রমজানের শুরুতেই ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০ টি কর্মহীন, মধ্যবিক্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

অরাজনৈতিক ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশন মত সব সময় ঘাটুরা গ্রামের মানুষের পাশে থাকবে। গৃতবন্ধী, কর্মহীন, মধ্যবিক্ত গরিব পরিবারের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকার বন্ধ ঘাটুরা আলোকিত সমাজ কল্যান ফাউন্ডেশন।