
রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আট তলায় পারিবারিক কলহের জেরে মো. মুমিন (১৯) নামে এক যুবক গলায় আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মো. মুমিন পেশায় রিকশাচালক ছিলেন। খিলগাঁও থানার সিপাইবাগ ৪ নম্বর গলির ২৬৯/২ নাম্বার বাসার নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম মো. সোহেল।
নিহতের প্রতিবেশী আলী বলেন, মুমিন পারিবারিক কলহের জেরে নির্মাণাধীন ভবনের আট তলায় গিয়ে আত্মহত্যা করেন। পরে ভবনের লোকজন দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...