
দি ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে দুবাই গেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার মধ্যরাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠ্যেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন।
আইজিপি সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...