শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। এসময় শিক্ষকরাও ইফতারে অংশগ্রহণ করে।
আজ বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বুটেক্স কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীরা এই গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালি মুসলিম সংষ্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এর প্রতিবাদে এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফর্তভাবে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। পরদিন সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)ও প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত