
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে বড় পতন ঘটেছে। এ নিয়ে ৪ সপ্তাহের মধ্যে এই প্রথম নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিদায়ী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে শিগগিরিই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা উবে গেছে। তাতে মার্কিন মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে বুলিয়ন বাজার চাপে পড়েছে।
এ প্রেক্ষাপটে চলমান সপ্তাহের সবশেষ কার্যদিবসে (শুক্রবার, ১৫ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে প্রায় ২১৬০ ডলারে। আগের সপ্তাহে যা ছিল অন্তত ২১৯৫ ডলার। ইতিহাসে সর্বকালে তা সর্বোচ্চ।
এর মানে আগে কখনও এত মূল্য দেখেননি বিশ্ববাসী। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে আউন্সপ্রতি মূল্যবান ধাতুটির দর হ্রাস পেয়েছে ৩৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কমপক্ষে ৩৮৫০ টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...