
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে নিরাপত্তাময় ও উৎসবমুখর করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ আয়োজন করা হয়েছে। থাকবে নাচ-গান ও কবিতা আবৃত্তি। যার অংশ হতে পেরে খুশি ক্ষুদে শিল্পীরা।
ক্ষুদে শিল্পীরা জানায়, তারা জাতির পিতাকে খুব ভালোবাসে। জাতীয় শিশু দিবস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে পারফর্ম করতে পারবে বলে আনন্দিতবোধ করছে তারা।
জানা গেছে, শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে গোপালগঞ্জে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী