• ছবিঘর ফিচার
  • অসহায় ও ছিন্নমূল ২৫০ মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

অসহায় ও ছিন্নমূল ২৫০ মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

প্রথম রমজান থেকেই ছিন্নমূল মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে শহরের চেম্বার অব কমার্সের সামনে জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগরের উদ্যোগে ২৫০ জন ছিন্নমূল মানুষের এসকল ইফতার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

বিতরণকালে অন্যন্যদের মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিমন রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ শাহ, কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিমেল মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুকন আহমেদ, কলেজ কমিটির সহ-সভাপতি অন্তর আহমেদ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলক আহমদ, ছাত্রলীগ নেতা শিরিন, প্রীতম, নিজাম, রাজিব, সুজাত, আরিফ, রেজওয়ানসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর বলেন, আজ থেকে আমাদের প্রথম রোজা শুরু হয়েছে, তাই আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি এবং আজ থেকে তা শুরু করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।