
বাংলাদেশ রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশের দায়িত্বে দেওয়া হয়েছে নতুন তিনজন অতিরিক্ত আইজিপিকে। সোমবার (১২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিন ইউনিট প্রধানসহ মোট ৬ জন অতিরিক্ত আইজিপিকে বদলি করা হয়েছে।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টচার্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা।
এছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরের বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক