
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০১৬ সালে অফশোরে মাল্টিক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হয়। টেন্ডার প্রসেস করতে গিয়ে ৩ বছর ও করোনার কারণে ২ বছর পিছিয়ে যায়। তবে এখন গভীর সমুদ্রের ১৩ হাজার কিলোমিটারের ডাটা আমাদের হাতে চলে এসেছে। আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ এখানে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পেট্রোবাংলা ভবনে আয়োজিত অফশোর বিডিং এরাউন্ড শীর্ষক সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গভীর সমুদ্রে চিহ্নিত ২৪টি ব্লকের বিডিং রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চাচ্ছি বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে অংশগ্রহণ করুক। ওপেন টেন্ডারের মাধ্যমেই কাজটি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিযোগিতামূলকভাবে এই অফশোর বিডিংটি অনুষ্ঠিত হোক। আশা করছি আগামী সেপ্টেম্বরে বিডিং শেষ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি বিভাগের সচিব নুরুল আমিনসহ অন্যান্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী