
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪টি শিফটে গড়ে ৪৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া অ-বিজ্ঞান অংশে পাস করেছে ৮০ দশমিক ৬ শতাংশ।
সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘সি’ ইউনিটে বিজ্ঞান অংশে চূড়ান্ত আবেদন করেছিল ৭৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন, অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৫৮ জন। এ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২৮ হাজার ৯১ জন এবং ফেল করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। উওরপত্র বাতিল হয়েছে ৩৬৬ জনের। এছাড়া বহিষ্কার করা হয়েছে চারজন পরীক্ষার্থীকে।
অ-বিজ্ঞান অংশে আবেদনকারীর সংখ্যা ছিল ১ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন, অনুপস্থিত ৮১ জন। পাস করেছে ১ হাজার ৩৬৮, ফেল করেছে ৩২৭ জন। এছাড়া খাতা বাতিল হয়েছে একজন পরীক্ষার্থীর।
এবছর ‘সি’ ইউনিটের বিজ্ঞান অংশে সর্বোচ্চ মার্ক ৯৬ এবং অ-বিজ্ঞান অংশে সর্বোচ্চ ৮৭ মার্ক পেয়েছে।
এই ইউনিটে ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক