মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মিনার মিয়া (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মিনার মিয়া ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) এলাকার মৃত জইন উদ্দিনের ছেলে।

শুক্রবার (১ মার্চ) রাতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের ইজরাপাড়া এলাকায় এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) এলাকার নাসির মিয়ার নির্মানাধীন বাড়ীর সামনে থেকে মিনার মিয়াকে আটক করা হয়।

পুলিশ জানান, আটককৃত মিনার মিয়ার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন থেকে মাদকের সাথে জড়িত।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেন জানান ওসি কে এম নজরুল।