
নরসিংদীর পলাশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সকাল-সন্ধ্যা সুপার মার্কেট (ওয়াপদা) ও পলাশ বাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ । এ সময় মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে যাতে কাউকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘কোনো ব্যবসায়ী পণ্যের দাম নিয়ে নয়-ছয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক