
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মে/২০২৪ ইং এ শুরু হতে যাচ্ছে দেশ ব্যাপি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন(ইসি)’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে,মোট ৪টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪মে প্রথম ধাপ শুরু,১১মে দ্বিতীয় ধাপ,১৮মে তৃতীয় ধাপ এবং ২৫ মে চতূর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষণা অনুযায়ী রংপুর,রাজশাহী,খুলনা,বরিশাল,ঢাকা ও ময়মনসিংহ বিভাগে প্রথম ধাপে ১০৮টি,দ্বিতীয় ধাপে ১২১টি,তৃতীয় ধাপে ৭৭ টি এবং চতূর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সিলেট ও চট্রগ্রাম বিভাগের ভোট গ্রহণের তালিকা পরে জানিয়ে দেওয়া হবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। প্রথম ধাপে অনুষ্ঠিত খুলনা বিভাগে যে কয়টি উপজেলা রয়েছে,সে গুলি হচ্ছে-শ্যামনগর,কালিগঞ্জ(সাতক্ষীরা),কচুয়া,রামপাল,বাগেরহাট সদর,নড়াইলের কালিয়া,কেশবপুর(যশোর),মনিরামপুর(যশোর),কালীগঞ্জ(ঝিনাইদহ),ঝিনাইদহ সদর, শ্রীপুর(মাগুরা),মাগুরা সদর,দামুড়হুদা(চুয়াডাঙ্গা),জীবণনগর(চুয়াডাঙ্গা),কুমারখালী(কুষ্টিয়া),কুষ্টিয়া সদর,খোকসা(কুষ্টিয়া),মুজিবনগর(মেহেরপুর),মেহেরপুর সদর।
দ্বিতীয় ধাপে রয়েছেঃ আশাশুনি(সাতক্ষীরা),দেবহাটা(সাতক্ষীরা),তালা(সাতক্ষীরা),ফুলতলা(খুলনা),দিঘলিয়া(খুলনা),তেরখাদা(খুলনা),চিতলমারী(বাগেরহাট),মোল্লাহাট(বাগেরহাট),ফকিরহাট(বাগেরহাট),লোহাগড়া(নড়াইল),নড়াইলসদর,শার্শা(যশোর),ঝিকরগাছা(যশোর),চৌগাছা(যশোর),মহম্মদপুর(মাগুরা),শালিখা(মাগুরা),শৈলকূপা(ঝিনাইদহ),হরিনাকুন্ডু(ঝিনাইদহ),আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা),চুয়াডাঙ্গা সদর, দৌলতপুর(কুষ্টিয়া),মিরপুর(কুষ্টিয়া),ভেড়ামারা(কুষ্টিয়া), এবং গাংনী(মেহেরপুর)।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী