
“পিঠা পুলির বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা শিল্পকলা একাডেমী। আর এতে সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শাহিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
বেলা ২ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে রকমারি পিঠাপুলির নিয়ে ১৫ টি স্টল বসে। অনুষ্ঠান উপভোগ করতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ছোট ছোট শিশুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে জেলা পরিষদ মিলনায়তন মাঠটি একটি মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...