
শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আনন্দ (৩০) নামের এক যুবক নিহত ও আরো চারজন আহত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার রাত দশটার দিকে সদর উপজেলার তাতালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩০ বছরের আমির হামজা আনন্দ শেরপুর পৌরসভার চকবাজার মহল্লার এরশাদ আলীর ছেলে।
আহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী সদর উপজেলার পাকুড়িয়ার খলিলুর রহমানের ছেলে ইসমাইল (২৮), ছিদ্দিকের ছেলে আল আমিন (৩০), সিএনজির যাত্রী পৌরশহরের নতুন বাসটার্মিনাল এলাকার মুরাদ মিয়া (৩৫) ও তার স্ত্রী জেসমিন (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গারো পাহাড় থেকে মোটরসাইকেলে শনিবার রাত ১০ টার দিকে আনন্দ তার শ্যালক ইসমাইল ও আল আমিন শেরপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে সিএনজির সামনে থাকা রড আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রড কেটে তাকে বের করে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এদিকে মোটরসাইকেলে থাকা আরও দুইজন ও সিএনজি দুই যাত্রীসহ চারজন গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ইফরিত আরা ফাগুন আমির হামজা আনন্দকে মৃত্যু ঘোষণা করেন। একইসাথে আহত ইসমাইল ও মুরাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুইজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: ইফরিত আরা ফাগুন জানান, আমরা মোট ৫ জনকে পেয়েছিলাম। এরমধ্যে আনন্দ নামে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। বাকি চারজনের মধ্যে দুইজনের অবস্থা খারাপ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আর বাকি দুইজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানায়, নিহত আনন্দের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...