• জাতীয় শীর্ষ সংবাদ
  • শেরপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক মোসাদ্দেক- সদস্য সচিব আবীর

শেরপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক মোসাদ্দেক- সদস্য সচিব আবীর

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ শেরপুর জেলা শাখার আহব্বায়ক হিসেবে এডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসীকে ও সদস্য সচিব হিসেবে এডভোকেট রেদুওয়ানুল হক আবীরকে মনোনীত করা হয়। ১ ফেব্রুয়ারী রাতে শেরপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভায় এ কমিটি গঠন হয়।

সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।তিনি বলেন, আইনজীবীরা দেশে আইনের শ্বাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা আমাদের। আপনাদের ভালো কাজে আমার সহযোগিতা ও সমর্থন সবসময় থাকবে।

এসময় শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আইনজীবীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।

উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি,শেরপুর-৩ আসনের সংসদ এডিএম শহীদুল ইসলাম এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।