
মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।
রাত ১২টা ১মিনিটে প্রটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া শহীদ মিনারে অর্পন করতে যান। তখন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি নেছার আহমদ পুলিশের বেড়িকেট সড়ে যেতে বলেন। একপর্যায়ে তিনি পুলিশের বেড়িকেট ভেঙে সামনে আগানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা করে।
এইদিকে একে একে ফুলদিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। পরে বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ব্যানারে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

আওয়ামীলীগের পুষ্প অর্পনের সম যুবলীগ সহ-সম্পাদক শিমুল আহমেদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান রনি, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমীন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপতি আব্দুস সামাদ, কিবরিয়া, সিভাজেড শামিম, লিপ্পন, সৌমিক, সাঈদ রাজা, সায়েক, রুপসান, মনুয়ার, তানভির আহমদ চৌধুরী, আবির শেখ হেলাল পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে সড়ে যান।
এবিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। খতিয়ে দেখা হবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...