
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ওবায়দুল হক (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মসজিদুর রহমান নামক মসজিদের পাশে অলিউর রহমানের মুদির দোকানের পেছনে অভিযান পরিচালনা করে ওবায়দুলকে আটক করেন।
এসময় আটককৃত ওবায়দুল হককে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩৯ বোতল ফেনসিডিল এবং তার শার্টের পকেটের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে ও রবিবার কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...