
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় টিলা ও ফসলি জমির মাটি কাটায় ৫ জনকে ২ লাখ ৫৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুর রহমানসহ থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সৈয়দা ফাহিমা, কাদিপুরের রতন ধর, ভূকশিমইলের সুরমান, সুজিত ও ফয়জুর রহমান কামরুল।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, একটি চক্র টিলা ও ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানকালে গোবিন্দপুর গ্রামে টিলা কর্তনের অপরাধে সৈয়দা ফাহিমাকে ১ লাখ ৫০ হাজার টাকা, কাদিপুরের ছকাপন গ্রামে ফসলি জমির মাটির উপরিস্থ কর্তনের অপরাধে রতন ধরকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ভূকশিমইলের হাকালুকি হাওড় এলাকায় সুরমানকে ৫০ হাজার টাকা, হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে সুজিতকে ৫ হাজার টাকা ও সরকারি কার্য সম্পাদনে বাঁধা দেওয়ায় ফয়জুর রহমান কামরুল ৫ শত টাকাসহ মোট ২ লাখ ৫৫ হাজার ৫শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক