
মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার সালামি টিলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি সেমি পাকা ঘর পুড়েছে। বুধবার রাতে মাতারকাপন গ্রামের মো. আবুল কালাম আজাদ ও মো. নুরুল ইসলামের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ থাকায় এসময় বাড়িতে কোনো লোকজন না থাকায় আগুন লাগার কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল, হাঁস মুরগি ও ঘর পুড়েছে।
ঘরের মালিক নুরুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের সময় আমরা পারিবারিক কাজে শহরে ছিলাম। যার কারণে মানুষের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার হৃদয় আহমদ বলেন, ‘সট সার্কিট থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ৮ লক্ষ টাকা মূল্যের মালামাল রক্ষা করেছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক