ভালোবাসা দিবসে ছিন্নমূল মানুষের পাশে ‘রূপসী নওগাঁ’

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্যতিক্রমভাবে ভালোবাসা দিবস উদযাপন করেছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।

“ভালোবাসা দিবসে হাতে ফুল নয় ফুটুক ছিন্নমূলদের মুখে হাসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি ছিন্নমূল মানুষের খুদা নিবারনের জন্য একবেলা খাবারের আয়োজন করেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সান্তাহার রেল স্টেশনে অসহায় ও ছিন্নমূল প্রায় শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, ‘রূপসী নওগাঁ’-এর ইঞ্জি. সাজু রহমান সুজন, উপদেষ্টা কাজী কামাল হোসেন, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা, নওগাঁ সদর উপজেলা মসজিদ ঈমাম মাওলানা শামীম আহমেদ নুরী, আজিজুর রহমান রাজা, সদস্য ফিরোজ আহম্মেদ, হুসাইন আহম্মেদ, অনিক হোসেন, ইমরান, সবুজসহ আরও অনেকে।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, এই দিনে মানুষ নানাভাবে টাকা অপচয় করে, কিন্তু আমরা একটু ব্যতিক্রম উদ্দ্যোগ নিয়ে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

ভালোবাসা দিবসটি বিশ্বের অধিকাংশ মানুষ নানাভাবে উদযাপন করে। আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে, যা বিগত কয়েক বছর ধরে নানা সেবামূলক কর্মকান্ড করা হচ্ছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় অসহায়-ছিন্নমূল মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য-২০১৬ সালে যাত্রা শুরু করে সেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ । গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরন, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরী করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ, দুস্থ ও অসাহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ রোপনের উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিস্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন গুলো বিশেষ বিশেষ দিবসগুলোকে ঘিরে ধারাবাহিক ভাবে পালন করে আসছে সংগঠনটি।