
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ সদস্য আহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে জিও নিউজ।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৩টার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে তহসিল দারাবনে থানা লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৬ পুলিশ সদস্য হতাহত হয়েছেন। আহত ৬ জনকে ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী গুলি নিয়ে থানায় হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়, কিন্তু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পুলিশ আরও জানিয়েছে, তারা এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযানে আরও বাহিনী যোগ দেবে।
পুলিশ লাইনসে নিহত সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক