• ছবিঘর ফিচার
  • নালিতাবাড়ীতে ওয়েটার সার্ভিস ও বারিস্তা কোর্স উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ওয়েটার সার্ভিস ও বারিস্তা কোর্স উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীতে ফুড এন্ড বেভারেজ (ওয়েটার) সার্ভিস ও বরিস্তা কফি কোর্স উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌরশহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজার ৫ম তলায় অঙ্গীকার ফাউন্ডেশনের সেমিনার মিলনায়তনে ঢাকাস্থ আর এন ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট ইনস্টিটিউট বাস্তবায়িত ও অঙ্গীকার ফাউন্ডেশের আয়োজনে এক সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আর এন ইনস্টিটিউটের অধ‍্যক্ষ মাকসুদা বেগম, পরিচালক মাহাদি হাসান, শাহ মোহাম্মদ তোয়াহা, প্রশিক্ষক নুরুল ইসলাম, এ‍্যাসিস্টেন্ট শেফ কার্তিক মন্ডল ও স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মুজিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অঙ্গীকার ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সুলতানা, প্রথম আলো প্রতিনিধি মান্নান সোহেল, ইনস্টিটিউটের প্রশিক্ষণে চাকরি প্রাপ্ত জনি মিয়ার মা খালেদা পারভীন, বিভিন্ন সাংবাদিক, প্রশিক্ষণার্থী নারী-পুরুষ প্রমুখ।