
নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর প্রাক্তন স্বামী। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে । তিনি হাজীপুর এলাকার রৌশন মিয়ার (৫০) সাবেক স্ত্রী ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জেরে দুই বছর আগে স্বামী রৌশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন তিন সন্তানের মা রুনা ।
শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া ফুসলিয়ে রুনাকে তাঁর হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সেখানেই দেশীয় অস্ত্র দিয়ে রুনাকে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যান রৌশন। সেখান থেকে স্থানীয়রা রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন,‘ ঘটনার পর থেকেই পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...