নরসিংদীতে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এই দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নাইবুল ইসলাম। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত ওই নারী আভাবিকভাবে পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে ঘুরাফেরা করছিলেন।

পরে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে গুরত্বর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল কবির জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বর্ণনায় নিহত ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে যায়। নারীর পরিচয় শনাক্তে পিবিআই কাজ করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।