
নরসিংদীতে ডাকাত দলের সক্রিয় ৬ সদস্য ও লুন্ঠিত মালামাল ক্রয়কারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রবিবার(০৪ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার(৫ ফেব্রুয়ারি ) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেখ ফরিদ (৩৫), আবুল কাশেম (৪২), নূরুল ইসলাম (২৯), মোক্তার হোসেন (৪৪), আল আমিন (২৯),রাজিব (২২) ও শিপন চন্দ্র সূত্রধর (৩৪)। তারা সবাই নরসিংদী জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে জেলার শিবপুর থানার যশোর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে অস্ত্রের মুখে জিম্বি করে আলমারি থেকে ১৯ লাখ টাকা , ১৬ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে যায়। এসময় ডাকাতরা নগদ টাকাসহ ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেন।
ঘটনার পর থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে। তারই ধারাবাহিকতা রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম , ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক