নরসিংদীতে ইঞ্জিনিয়ার হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নরসিংদীর বেলাবতে আলামিন নামে এক ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামালায় ১০ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ শামীমা পারভিন এই রায় দেন৷

দন্ডপ্রাপ্তরা হলো নূরুল আমিন(২১), হৃদয় মিয়া (২০), কাউছার মিয়া(২২), মাহিন (১৯), রাকিবুল ইসলাম শুভ (২০), সুমন (২৯), আশাব উদ্দিন(৩০), রিপন (২৮), সাইদুল (৩০), রুবেল (৩২)।

আদালত সূত্রে জানাযায়, ২০১৭ সালের ১৬ আগস্ট ইঞ্জিনিয়ার আলামিন কর্মস্থল থেকে মটোরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে নিহতের বাবা থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগীতায় আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে আসামিকে জিজ্ঞাসাবাদে আসামি নুরুল আমিন বাকি আসামিদের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

পরে স্বাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড রায় প্রদান করেন।