
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায়ন ওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজন করে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ।
এসময় জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়নসহ অন্যারা বক্তব্য রাখেন।
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ মুহূর্তে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে অনেক আইন হয়েছে, অনেকগুলো সরকারি সংস্থা কাজ করছে, কিন্তু এরপরও ভেজাল রোধ করা যাচ্ছে না।
ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীরা সচেতন না হলে শুধু আইন করেও খাদ্যপণ্য ভেজালমুক্ত করা সম্ভব নয়। ভেজাল রুখতে হলে মনে রাখতে হবে, আমরা সবাই ভোক্তা। উৎপাদক-ব্যবসায়ী থেকে ভোক্তা—সবার সচেতনতার বিকল্প নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক