তরপুচন্ডি ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত করতে এসে যুবক আটক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুচন্ডি ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীকে ছুরি কাঘাত করতে আসায় ইকবাল(৩৫) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারী বুধবার সকালে তরপুচন্ডি ইউনিয়নের তেঁতুলতলায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে জেলে চাল বিতরণ করতে ছিলেন ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসল গাজী।এসময় সেখানে ওই এলাকার ইদ্রিস বন্দুকসীর ছেলে ইকবাল চুরি নিয়ে আসে। তখনই তা দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে। পরে সদর মডেল থানার এসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী জানায়,বেশ কয়েক বছর আগে সে আমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সে আমার টাকা দেয় দিচ্ছি বলে বাহানা করে। এক পর্যায়ে সে প্রবাসে চলে যায়।

বিদেশ থেকে আসার পর আমি এখন আবার তার কাছে টাকা চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়।এবং প্রায় দিনই আমার সামনে বেয়াদবি করে।আজকে আবার এখানে সে ওপেন চুরি নিয়ে আসে।পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।