• জাতীয় লিড নিউজ
  • ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে ডিএনসিসিতে বৈঠক

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে ডিএনসিসিতে বৈঠক

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ডেঙ্গু মোকাবিলায় বছর জুড়ে প্রস্তুতি কেমন হবে এবং আগামীতে করণীয় কি আছে—সার্বিক বিষয় নির্ধারণে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে এই গোল টেবিল বৈঠক হয়।

বৈঠকে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই শহর আমাদের সকলের। সবাই মিলেই এই শহরের জন্য কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মশা যখন কামড়াবে তখন কে মেয়র, কে কাউন্সিলর, কারা বিশেষজ্ঞ এসব কিছুই দেখবে না। মশা যখন কামড়াবে তখন সবাইকেই কামড়াবে।

তিনি বলেন, মশার উপদ্রব এই শহরের একটি সমস্যা। তাই আজ আমরা সবাইকে ডেকেছি। মশক নিধনে আমরা কি করছি, এগুলো ঠিক আছে কী না, আর কি কি করা যায় সে সম্পর্কে জানাবো। আমাদের প্রস্তুতিগুলো জানাবো। সেই সঙ্গে পরামর্শগুলো শুনবো। সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব।

বৈঠকে উপস্থিত হন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ, নিপসম পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কবিরুল বাসার, সিডিসি সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ, নিপসম কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা: নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর বিভাগের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মোইনুল আহসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. কামরুল আহসান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বৈঠকে হাজির হন, বুয়েটের নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, পিপিডব্লিউ পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পিপিডব্লিউ উপ-পরিচালক সুব্রত কুমার দত্ত, মেট্রোরেল প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ডিএনসিসি ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন, ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, রিহাব সাবেক সভাপতি সামসুল ইসলাম আলামিন, আইসিডিডিআরবি বিজ্ঞানী রাশেদুল হক, ডিওএইচএস প্রতিনিধি মেজর শামস আহমেদ জিয়াসহ প্রমুখ।