
ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের নির্দেশে ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ডেমরা রাজস্ব সার্কেল। অবৈধ দখলদারদের কাছ থেকে এসব খাস জমি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া খাস জমির পরিমাণ ৮২.৯২ শতক।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজার সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিকের সার্বিক দিক নির্দেশনায় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এ খাসজমি উদ্ধার করেন।
একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে ওই জমিগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয় ডেমরা রাজস্ব সার্কেল। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সব খাস জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক