
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে হামলার ঘটনা ঘটেছে।হামলায় ৩জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলাতে গোবিন্দপুর গ্রামের আশিক মিয়ার ছেলে ইছাক মিয়াকে অংশগ্রহন না করায় একই এলাকার মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ খেলার মাঠে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে তাৎক্ষনিক স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
এ ঘটনার জেদ মেটাতে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াসহ ৬-৭ জন মিলে একই এলাকার জহির মিয়ার ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ ৫-৬ জনের উপর গোবিন্দপুর গ্রামের মাষ্টারের দোকানের সামনে অতর্কিত হামলা চালায়।
হামলার ঘটনায় আহত হয়েছেন, মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মৃত সাজ্জাদ মিয়ার ছেলে মেরাজ মিয়া গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে এই হামলার ঘটনায়
আহত রাব্বি ও সাব্বির এর বাবা মো. জহির আহমেদ বাদী হয়ে হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে, সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াকে।
অভিযুক্ত হামলাকরী আবুল হাসান মোটোফোনে জানান, খেলায় একটু সমস্যা হয়েছে তবে বিষয়টি সাথে সাথে খেলাতেই শেষ হয়েছে।কিন্তু রাতে আমি বাসায় যাওয়ার সময় অভিযোগকারীরা আমার উপর হামলা চালিয়েছে। তখন তাদের হাতে থাকা দেশীও অস্ত্র দিয়ে নিজেকে আত্মরক্ষা করেছি।
মামলার বাদী মো.জহির আহমেদ বলেন, আমার ছেলে ও ভাতিজার উপর অতর্কিত হামলা হয়েছে তাই আমি কমলগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমার ছেলে ও ভাতিজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...