
আগামী ১৯ ফেব্রুয়ারি টোকিওতে অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে জাপান ইউক্রেনকে ১৫.৮ বিলিয়ন ইয়েন (প্রায় ১১ কোটি মার্কিন ডলার) সাহায্যের প্রতিশ্রুতি দেবে। বিশেষ সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা কিয়োডো নিউজ আজ রোববার এ তথ্য জানিয়েছে।
কিয়োডো জানিয়েছে, কৃষি ও ধ্বংসস্তূপ নিষ্পত্তিসহ সাতটি ক্ষেত্রে পুনর্গঠনের জন্য ইউক্রেনকে এই অর্থ সহযোগিতা দেবে জাপান।
দেশটির জাতীয় টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, উভয় দেশের সরকারি ও শিল্প প্রতিনিধিদের সাথে সম্মেলনে যোগ দিতে প্রস্তুত।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে জাপান তাদের অস্ত্র রপ্তানি আইন সংশোধন করার পরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সরবরাহের প্রস্তুতি নেবে।
জাপান তাদের আইন অনুযায়ী, যুদ্ধরত দেশগুলোতে অস্ত্র সরবরাহ করে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের চালান কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ওয়াশিংটনের ক্ষমতা বাড়িয়ে ইউক্রেনকে পরোক্ষভাবে উপকৃত করতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক