
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটা রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গলের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) অমিতাভ সেখর চৌধুরী,ট্রাক-ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, সাংবাদিক শামীম আক্তার হোসেন মিন্টু, নান্টু রায়, আতাউর রহমান কাজল প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,মাটি ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন-অবাধে ফসলি জমির মাটি কেটে কৃষি পণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটানো যাবে না। ফসলি জমি থেকে মাটি কাটতে হলে দেশের আইন অনুযায়ী নীতিমালা মেনে কাটতে হবে।
নীতিমালার বাহিরে গিয়ে কেউ অবৈধভাবে মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধে মাটি কাটা বন্ধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...