
সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত হয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান। তিনি সূচনা ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সূচনা ফাউন্ডেশন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সংস্থাটি মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে। সায়মা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন, তার স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মাজহারুল মান্নান।
১৯৭০ সালে ডা. মান্নান ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরীর বুদাপেস্টের সেমেলওয়েস মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসাইন্স ইন্সটিটিউট থেকে এপিলেপসিতে ফেলোশিপ অর্জন করেন এবং লন্ডনের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোলজি থেকে ক্লিনিক্যাল নিউরোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
ডা. মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের পরামর্শক নিউরোলজিস্ট এবং ২০০৯ সালে সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনে প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে যোগদান করেন। সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিসর্ডার অ্যান্ড অটিজম হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ডা. মাজহারুল মান্নান ২০২১ সালে ভারতের সুন্দরজী’র গ্লোবাল একাডেমিয়া থেকে সুপার হিরো অটিজম অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনস্ট এপিলেপসি এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব এপিলেপসি থেকে এশিয়ান অ্যান্ড ওশেনিয়ান আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এপিলেপসি অ্যাওয়ার্ড লাভ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী