
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভাও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -২ সরাইল- আশুগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেবাহ উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,উপজেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, সাংবাদিক মো. তৌফিক আহমেদ তফসির প্রমুখ।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হযরত মাওলানা আব্দুল গাফফার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...