সঙ্গীত প্রিয় একজন মানুষ তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের পিতা আবেদ আলী ও মাতা হাজেরা খাতুনের কুলে ২০ এপ্রিল ১৯৫৩ ইং সনে জন্ম নেন বাউল মোঃ আব্দুল জব্বার।
তার কাছে সঙ্গীত সর্ম্পকে জান্তে চাইলে তিনি বলেন আমি সঙ্গীতের একজন ছোট সদস্য মাত্র এ ছাড়া আমার আর কোনো পরিচয় নাই, আমি ১৯৭০ সনে সঙ্গীত জীবনে পা দেই তখন আমার প্রথম উস্থাদ ছিলেন মোঃ আব্দুল মজিদ,এবং পরবর্তিতে ময়মনসিংহের বাউল গীতিকার ও সুরকার মোঃ মাহতাব উদ্দিন এর কাছে গান শিখতে যাই।
এবং সেখানে আমি গান শিক্ষা শেষ করে তাহাদের দোওয়া নিয়ে গ্রামের মানুষের অন্তরে আনন্দ দিতে গ্রামে গ্রামে গান করি আমার সাথে ছিলেন যন্ত্রীক হিসেবে শ্রী রজনী রবিদাস এবং শ্রী মহেশ রবিদাস তারাই ছিলো আমার সঙ্গীত জীবনের চলার সাথী সাথে ছিলো আমার বেহালাটাও।
তিনি আরও বলেন গান বা সঙ্গীত মাটি ও মানুষের কথা বলে ,দেশের কথা বলে ,সঙ্গীত আমার প্রিয়,সঙ্গীত নিয়েই বেছে আছি। আমি গ্রামের মানুষদেরকে গান শুনাই এটাই আমার কাছে শান্তি ও ভালো লাগে এক কথাই আমার রক্তে সঙ্গীত মিশে গেছে ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত