শেরপুরের শ্রীবরদীতে একটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কুরুয়া বাজার থেকে ফরহার (৫০) ও পারভেজ (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফরহার এবং নান্দাইল উপাজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে শ্রীবর্দী উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে পাচারকালে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে। বন্যপ্রাণী রক্ষা আইনে মামলার পর তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত