শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ নামের একজন নিহত ও দুইজন আহত হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনীর লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।
নিহত খোরশেদ আলম ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও সিএনজি অটোরিকশার চালক ঝিনাইগাতীর বিল্লাল হোসেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুরের ঝিনাইগাতীতে রবিবার ১৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার তেতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। পানভর্তি একটি ট্রাক সকালে ঝিনাইগাতীর দিকে যাচ্ছিলো। এসময় সিএনজি অটোরিকশাটি শেরপুর শহরের দিকে আসছিলো। পরে ট্রাক ও সিএনজি অটোরিকশা ঝিনাইগাতীর তেঁতুলতলা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং ট্রাক ঘটনাস্থলে উল্টে সিএনজি অটোরিকশাটি ট্রাকের নীচে পড়ে যায়। পরে ঝিনাইগাতীর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় একজন মারা যায়। আর দুইজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝিনাইগাতী ওসি বছির আহমেদ বাদল জানান, আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত