
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারকে তলব করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর জিও নিউজের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই মামলার শুনানি করেন বিচারপতি মহসিন আখতার কায়ানি। শুনানি শেষে আনোয়ার-উল-হক কাকারকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন তিনি।
বিচারপতি মহসিন বলেন, ওই শিক্ষার্থী গুমের সঙ্গে যারা জড়িত তাদের দুবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে আগামী সোমবার সকাল ১০টায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া এই গুমের ঘটনায় তার বিরুদ্ধে কেন মামলা হবে না তা জানতে চান।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো আনোয়ারকে তলব করেছেন আইএইচসি। গত বছরের ২৯ নভেম্বর তাকে এ মামলায় হাজিরা দিতে সশরীরে তলব করা হয়েছিল। অবশ্য দেশের বাইরে থাকায় সেবার তিনি আদালতে হাজির হননি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...