
রিজার্ভ সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ঊর্ধ্বমুখী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নড হেমলিয়ারসের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে উন্নতি করছি। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি।
তিনি বলেন, একটি প্রশ্ন অনেকেই বলেন যে, বাংলাদেশ কি দেউলয়া হয়ে গেল? না, বাংলাদেশ কোথায় দেউলিয়া। এত বড় একটা দেশে দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে। সংকট অন গোয়িং। সংকট আছে। কিন্তু আমরা সেটাকে ওভারকাম করছি।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের প্রজেক্ট কার্যক্রম চালু রয়েছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিবছরই আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
তিনি বলেন, শুধু আইএফএডি একা নয়, আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে, যেমন: জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক; তারাও বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটি পথ বের করে কাজ শুরু করি। আমরা নিদিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না। তবে আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী