
মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের ওই কারফিউ জারি করা হয়েছে।
সিত্তের এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেছেন, জান্তা প্রশাসন শহরে ছোট বাহনে করে ঘুরে বেরিয়ে লাউড স্পিকার এবং হ্যান্ড মাইকে কারফিউ’র ঘোষণা দিয়েছে। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা হুশিয়ারি দিয়েছে যারা রাতে বাইরে বের হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারফিউ সিত্তের পৌরসভাগুলো ছাড়াও বেশ কয়েকটি দুর্গম এলাকায় জারি করা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে সামরিক জান্তার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
এরপর রাখাইনের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। যা এখনো চলমান রয়েছে। এতদিন রাজধানী সিত্তের আশপাশে লড়াই চলছিল। তবে এখন এটি সিত্তেতে পৌঁছে গেছে।
আরো পড়ুন: মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা
সামরিক জান্তার সেনারা বর্তমানে ইয়ো কায়া ব্রিজের নিচে এবং সাউথ কোরিয়া পোর্ট ব্রিজের কাছে অবস্থান নিয়েছে। কারণ সিত্তের যে নদী রয়েছে সেগুলোতে এখান দিয়েই যেতে পারেন সাধারণ মানুষ।
সিত্তের বাসিন্দারা জানিয়েছেন, তারা এখন নিয়মিত রাতের বেলা গোলাগুলি এবং সেনাবাহিনীর বিমান ওঠা-নামার শব্দ শুনতে পাচ্ছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...