ময়মনসিংহের নান্দাইলে ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ময়মনসিংহের নান্দাইলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা ও চেক বিতরণ’ কর্মসূচীর আওতায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উক্ত বিতরণ কার্যক্রম মাননীয় পরিকল্পনামন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপির নির্দেশনা মোতাবেক বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল,এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ দলীয় নেতৃবৃন্দ।

জনপ্রতি হতদরিদ্র পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়।