মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের হাইল হাওরের অন্তর্ভুক্ত ‘আরিফ মারা বিলে’ বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) রাতের কোনও এক সময় উপজেলার হাইল হাওরের অন্তর্ভুক্ত ‘আরিফ মারা বিলে’ এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষ প্রয়োগে নানা প্রজাতির অসংখ্য ছোট বড় মিলিয়ে প্রচুর মাছ মরে পানিতে ভেসে উঠেছে। স্থানীয়রা জানান,বিলের ছাড়িদিকে পচা গন্ধ বের হচ্ছে। জাল টেনে দেখা গেছে অনেক বড় বড় মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই ডিমওয়ালা। ছোট ছোট ২-৩শ গ্রামের মাছগুলো পানির ভেসে উঠছে।
মৎস্যজীবী নারায়ণ সরকার জানান, আমি সরকারের কাছ থেকে হাইল হাওরের অন্তর্ভুক্ত ‘আরিফ মারা বিল’ লিজ নিয়েছি। লিজ নেওয়া অংশে কে বা কাহারা বিষ প্রয়োগ করেন। কয়েক লক্ষ টাকার মাছ মরে ভেসে ওঠে। এত বড় ক্ষতি হওয়াতে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হচ্ছে। এই বিলটি লিজ নিতে শ্রীমঙ্গল শহরের সেফাল মৎস্য আড়ৎ থেকে ৫ লক্ষ টাকা দাদন নিয়েছি। বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলাতে দাদনের টাকা ফেরত দিবো কিভাবে সে বিষয় নিয়ে চিন্তায় আছি। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরও বলেন, আমার পাশের বিলের মালিক অজিত। তার সাথে শুক্রবার রাতে স্থানীয় বাজারে একটা বিষয় নিয়ে কথাকাটি হয়।তার জেদ মেটেতে সে হয়তো আমার এই ক্ষতিটা করেছে। আমি এ বিষয় মামলার প্রস্তুতি নিচ্ছি।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান বিষয়টি সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষণ রায় জানান,বিষয়টি আমার জানা নাই । এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত