
মৌলভীবাজার পৌর শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকালে বিদ্যালয় মাঠে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম শরীফুল আমিন, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী, মৌলভীবাজার জামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ ও প্রভাতী ইন্স্যুরেন্সের সহ-ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতির মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে হবে। এডুকেয়ার বিদ্যালয় একজন শিক্ষার্থীকে নৈতিকভাবে গড়ে তুলার চেষ্টা করছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ ও মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী