
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশীপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
২১ মার্চ ১ম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৪ মার্চ ২য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৭ মার্চ ৩য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত